Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারিবারিক বিরোধের জেরে অস্ত্রের আঘাত, নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৬:৩৬

প্রতীকী। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৩৫) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শুকরানী বেগম চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান,পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শুকরানীর সঙ্গে তার চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানীকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বাধা দিতে গেলে শুকরানীর মা-বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো