Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, মৃত্যু ৪৪

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১১:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন। সোমবার (৭ জুলাই) হজ পোর্টালের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে ফেরা হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।

হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এ ছাড়া হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো