Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৭:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩২৪ জন এবং নারী ১৬৮ জন।

সোমবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯, ঢাকা উত্তর সিটিতে ৩৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

এর আগে, গতকাল মঙ্গলবার (১ জুলাই) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো