Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য বিজিএমইএ’র মানবিক সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য জরুরি মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য ২ হাজার পোশাক অনুদান দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম অনুদানের পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনস এর জিএসও-২ (নৌ) লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খান এর কাছে হস্তান্তর করেন। এ সময় বিজিএমইএ’র সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজিএমইএ জানায়, এই বিপর্যয়ে ১৪০০ এরও বেশি মানুষ নিহত, ৩ হাজারের বেশি আহত এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সেখানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রমের সমন্বয় করছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে। এই উদ্যোগে অংশীদার হয়ে বিজিএমইএ তার মানবিক দায়িত্ব পালন করেছে।

বিজিএমইএ বিশ্বাস করে, এই মানবিক সহায়তা আফগান ভাই-বোনদের প্রতি সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এই দুঃসময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর