Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঊর্ধ্বমুখী সূচক, দেড় ঘণ্টায় ডিএসই-তে লেনদেন ৬০৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩০

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৯৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬০৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৮ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩৫ ও ২১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আলোচ্য সময়ে ডিএসই-তে মোট ৬০৬ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর