Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার ইসরায়েলকে কঠোর বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময়। এ ছাড়া, ইসরায়েল যেসব অপরাধ করেছে, তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় সম্প্রতি শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর এই সম্মেলনে অংশ নিয়েছেন মুসলিম নেতারা।

কাতারের প্রধানমন্ত্রী জানান, কাতারে ইসরায়েলি ‘বর্বর’ হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা।

বিজ্ঞাপন

ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি।

গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, ‘ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে, মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না, তারা যতই মিথ্যা যুক্তি দিক।’

এ ছাড়া, দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এতে এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিরাও ঝুঁকিতে পড়ছেন।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর