Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ জেহাদ দিবসে তারেক রহমানের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৯ অক্টোবর, শহিদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহিদ নাজির উদ্দিন জেহাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি তার বাণীতে বলেন, “শহিদ জেহাদ দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহিদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহিদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। তার রক্তমাখা ত্যাগের ফলে সেই বছর সংঘটিত হয় গণঅভ্যূত্থান, এবং পতন হয় স্বৈরশাসক এরশাদের।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা জরুরি। গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাও। শহিদ জেহাদের আত্মত্যাগ আমাদের বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

বিজ্ঞাপন

আরও বাণী দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উল্লেখ, শহিদ জেহাদ দিবসটি প্রতি বছর দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ নাজির উদ্দিন জেহাদের অবদান স্মরণে পালিত হয়।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

পুলিশের ৭ কর্মকর্তা বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬

আরো