Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনা প্রতিনিধির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে চীনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউয়িন (Dr. Liu Yuyin)-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় চীনা দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, দেশের রাজনীতির সামগ্রিক গতিপথ, এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সরকারের বিশেষ ভূমিকা কামনা করা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়ে দলটির পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসীহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডভোকেট ইমতিয়াজ আলম এবং আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব রাজন সিকদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়, যা নিয়ে চীনা পক্ষও ইতিবাচক আগ্রহ প্রকাশ করে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর