Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ০০:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাতে তার ফিরোজা বাসভবনে ফিরেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ১১টার দিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজা ভিলার উদ্দেশ্যে রওনা হন। এবং সাড়ে ১১টার দিকে তিনি বাসায় পৌঁছান।

উল্লেখ, বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দলের পরামর্শে কিছু সময় সেখানে অবস্থান করার পর আজ রাতে তার বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর