Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কার্গোর আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ২৩ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নির্বাপণে এখনো ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে। আগুন বিকেলের মধ্যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগুন নির্বাপণে সকাল থেকে ২৩টি ইউনিট কাজ করছে। আশা করছি আজ বিকেল ৪টার মধ্যে অগ্নিনির্বাপণ সম্পন্ন হবে।’

এর আগে, গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুপুর ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌ বাহিনী, সেনাবাহিনী এবং বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিস ও আনসারের ২৭ জন আহত হয়েছেন। তাদেরকে সিএমএইচ ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কার্গো ভিলেজে আমদানি করা সব পণ্য আগুনে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর