Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কার্গো ভিলেজে আগুন: অক্ষত মালামালের তালিকা প্রকাশ, খুঁজছেন মালিকেরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৪:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বাংলাদেশ বিমান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় সরেজমিনে দেখা যায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে বাতাসে পোড়া গন্ধ। সেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাখা হয়েছে। পাশে ৮ নম্বর গেট সংলগ্ন দেয়ালে একটি তালিকা লাগাচ্ছেন বিমানের কর্মীরা। এ তালিকা দেখতে ভিড় করছেন আগুনে ক্ষতিগ্রস্ত আমদানিকারক ব্যবসায়ীরা।

এ সময় কথা বলে জানা যায়, তালিকাটি বিজিএমইএ’র মালামালের। আগুনে বিজিএমইএ’র মালামাল তেমন পোড়েনি। এমন পাঁচ শতাধিক মালামালের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ তালিকা দেখে মালামাল খুঁজে পেয়েছেন রাজধানীর মিরপুরের ভিশন এপারসেল’র মালিক আব্দুর রহিম। তিনি ৮০৮ ডলার দিয়ে চীন থেকে ফেব্রিক্সের পণ্য এনেছিলেন। এর মধ্যে পাঁচটি পেয়েছেন। বাকিগুলোর খোঁজ পাচ্ছেন না।

আব্দুর রহিম বলেন, ‘মালামাল খুঁজে পেতে দুইদিন ধরে এয়ারপোর্ট এলাকায় আসছি। আজ তা খুঁজে পেয়েছি।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মী খন্দকার নাহিদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় বিজিএমইএ’র অধিকাংশ মালামাল অ্যাপ্রোন এরিয়াতে ছিল। তাদের মালামাল তেমন ক্ষতি হয়নি। এছাড়াও, অ্যাপ্রোন এরিয়াতে অন্য যাদের মালামাল ছিল সেগুলো ভালো আছে। এসব মালামালের একটি তালিকা দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে। মালিকরা ব্যাংকের নির্দিষ্ট ফি জমা দিয়ে এনবিআরের মাধ্যমে সেগুলো নিতে পারবেন। বিমানবন্দরের ৯ নম্বর গেট এলাকায় কাউকে কাউকে মালামাল ডেলিভারি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

কপ ৩১: অঙ্গীকার বাস্তবায়ন হউক
৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর