Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে বগুড়া- ৬ আসন থেকে লড়বেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। এই তালিকায় বগুড়া-৬ আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর অবশেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি এরই মধ্যেই প্রস্তুতি শুরু করেছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-২৩৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা (তালিকাসহ)

তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর অবশেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখন নতুন পর্বে প্রবেশ করছে। ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি আমরা। এরই অংশ হিসেবে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা আমরা প্রস্তুত করেছি।’

মির্জা ফখরুল জানান, এই তালিকা প্রাথমিক পর্যায়ের। প্রার্থীদের বাছাইয়ে জনপ্রিয়তা, ত্যাগ, সংগঠনের প্রতি আনুগত্য এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু, পরবর্তী সময়ে প্রয়োজনে পরিবর্তনও আসতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি গণমানুষের দল। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। দেশে আর প্রহসনের নির্বাচন নয়, সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক।’

মির্জা ফখরুল যাদের নাম ঘোষণা করেন তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজার-১, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন, ডা. এজেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, ইকবাল হাসান মাহমুদ টুকু- সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর