Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের এনসিপিতে স্বাগত: নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তরুণ নেতৃত্বকে উপেক্ষা করে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপির ‘বঞ্চিত তরুণ’ নেতাদের এনসিপিতে স্বাগত জানানো হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ মানুষ তরুণ। আমরা ভেবেছিলাম বিএনপির প্রার্থী তালিকায় নতুন নেতৃত্ব আসবে, কিন্তু সেখানে দেখা গেল পুরনো গডফাদাররাই জায়গা পেয়েছেন। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব হিসেবে নতুন রাজনীতি করতে চেয়েছিলেন, তারা বাদ পড়েছেন। আমরা সেই তরুণদের এনসিপিতে স্বাগত জানাই।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিএনপির এই বঞ্চিত তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর