Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেশিরভাগ রাজনৈতিক দল ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৮:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: আগের বেশিরভাগ রাজনৈতিক দল ফের ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারজিস আরও বলেন, ‘আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। ফের চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘আগস্ট থেকে ফেব্রুয়ারি ৬ মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম নতুন করে আমরা যদি রাজনীতির হাল না ধরি তাহলে ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যারা জীবন দিল, রক্ত দিল তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে যেই দলের হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর