Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজ করা যাবে না: রুহুল কবির রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমল দেখছি। স্বাধীনতা সাভৌমত্ব রক্ষায় কাজ করবে সরকার। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে। দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলে নিরাপত্তার প্রশ্ন। ড. ইউনুস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজ করা যাবে না।’

রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের আদানীর সঙ্গে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি করেছে সেটি দেশের স্বার্থে নয়, শেখ হাসিনার নিজের স্বার্থে করেছিল। ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে তাই সে ওই চুক্তি করেছিলে। এ রকম ঘটনা পৃথিবীর কোথাও নেই।

বিজ্ঞাপন

এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন।

বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।’

পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে-এমন একটি সংবাদ তারেক রহমানের নজরে আসলে রোববার ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয়।

এসময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর