Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার রায় দ্রুত কার্যকরের দাবিতে এনসিপির গণমিছিলের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৬:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ রাজধানীতে গণমিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য জানিয়েছে দলটি।

জানানো হয়েছে, গণমিছিলটি বিকেল ৫টায় বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে। এতে অংশ নেবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকরাও।

এনসিপি সূত্র জানায়, গত বছরের সহিংসতা, গুম-খুন, দমন-পীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা, দায় ও অপরাধ বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার বিষয়েও তারা জোরালো অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

এ গণমিছিলের মাধ্যমে তারা সরকারের প্রতি আহ্বান জানাবেন যাতে রায় দ্রুত কার্যকর করা হয় এবং সকল দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর