Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ০০:০৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং আহত লালন মন্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান,‘রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মন্ডল নামে আরও একজনকে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর