Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা মেডিকেলে তরুণীর মরদেহ রেখে পালাল স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২৩:০৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে তরুণীর মরদেহ রেখে পালিয়েছে স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি। ওই তরুণীর থুতনিতে কালো দাগ রয়েছে। তার বয়স ২০ বছর।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ঘটে এমন ঘটনা।

হাসপাতালের জরুরী বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সন্ধ্যা সারে ৬টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক লোক ওই তরুণীকে জরুরী বিভাগে নিয়ে আসে। এরপর গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে ওঠায়। তখন রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলে, আমার একজন লোক আসছে, সে আসার পর রোগী ভেতরে নিচ্ছি।

বিজ্ঞাপন

এরপর টানা ২ ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করতে থাকে। রাত সোয়া ৮টার দিকে কৌশলে সেখানে নিথর ওই তরুণীকে রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ওই তরুণীকে জরুরী বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার থুতনিকে কালো দাগ রয়েছে। যে ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, সে কৌশলে ওই তরুণীকে রেখে পালিয়ে গেছে। ওই তরুণীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

নাটোরে বাসচাপায় পথচারী নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর