Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-৫ আসনে জিএম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেসহের মীর মো. মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া এই আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলায়েনের মনোনয়নপত্রে ক্রটি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

এর আগে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর