Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে ৬৯ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেস্পন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ৩০ জন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ঢাকা উত্তর সিটিতে ১৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে, সদ্য বিদায়ী ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৫৬ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর