Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানোর মিশনই এবারের নির্বাচন: ইসি সানাউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবারের নির্বাচনকে লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার সঙ্গে তুলনা করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’–এর একটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘২০২৬ সালের নির্বাচনকে যদি রূপকভাবে বলি, তাহলে এটি অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। ন্যূনতম মেরামত করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটি করতে পারি, সেটাকেই প্রথম বড় সাফল্য হিসেবে ধরা যাবে। এরপর ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগোতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। আমরা চাই, তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় এবং মৌলিক বিষয়গুলোর কোনো ব্যত্যয় না ঘটে। নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

নির্বাচন কমিশনার জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর