Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ সুখবর পেলেন ২ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৯:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজ্ঞাপন

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১৪ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশক্রমে আজ ১৫ জানুয়ারি পুনরায় তাদের আবেদনের প্রেক্ষিতে স্ব-পদে বহাল করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

আরো

সম্পর্কিত খবর