Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে খালেদা জিয়ার ভগ্নিপতিসহ ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নীলফামারীতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি মো. রফিকুল ইসলামসহ জেলায় মোট ৩ জন প্রার্থী। এতে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৮ জন প্রার্থী।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর জেলার ৪টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২৮ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারহারীরা হলেন নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনে মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মো. সাদ্দাম হোসেন (খেলাফত মজলিশ), নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে নূর মোহাম্মদ (এলডিপি)।

বিজ্ঞাপন

নীলফামারী-১ আসনে ৮ জন। তারা হলেন- বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইষলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, জামায়াতের আব্দুস সাত্তার, জাতীয় পাটির তছলিম উদ্দিন, ন্যাপের জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, জেপির মখদুম আজম মাশরাফী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) রফিকুল ইসলাম, বিএনএফের সিরাজুল ইসলাম।

নীলফামারী-২ আসনে ৬ জন। এর মধ্যে বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের মো. আলফারুক আব্দুল লতিফ, খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র মো. মিনহাজুল ইসলাম, বিএনএফের মো. সিরাজুল ইসলাম।

নীলফামারী-৩ আসনে ৪ জন। এর মধ্যে বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পাটির রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।

নীলফামারী-৪ আসনে ১০ জন। এর মধ্যে বিএনপির মো. আব্দুল গফুল সরকার, জামায়াতের মো. আব্দুল মুনতাকিম, জাতীয় পাটির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন, স্বতন্ত্র চার প্রার্থী হলেন রিয়াদ আরফান সরকার, এস,এম, মামুনুর রশিদ, জোয়াদুর রহমান হীরা ও জয়নাল আবেদীন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

নেহাল আহমেদ-এর ৩টি কবিতা
১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর