Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ

সারাবাংলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬ ১৪:২৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।

বিজ্ঞাপন

মো. আবদুস সালাম আরও বলেন, ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। নতুনভাবে তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে।

ভ্যালুয়েশন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দীন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে.এম. মুনিরুল আলম আল-মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সার্ভে কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর