Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের রায়হান সিরাজী ও গোলাম রব্বানী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. রায়হান সিরাজী ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট—অর্থাৎ ৭৫ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে জয়।

একইভাবে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতের গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. গোলাম রব্বানী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট—৬১ হাজার ৬৬৭ ভোটের বড় ব্যবধানে জয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ তথ্য জানান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই