Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ের দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফল ঘোষণা সমাপ্তির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবি করেন।

‎তিনি বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ‘বিজয়ী’ শব্দ ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নিশ্চিত হয়েছে যে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে।

জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়েছেন বলে দাবি করেন তিনি।

‎নজরুল ইসলাম খান বলেন, জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তার ভাষায়, গণমাধ্যমের মাধ্যমে দলের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে বলেই এ সমর্থন মিলেছে।

‎নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি সম্ভব না হলেও অতীতের অনেক নির্বাচনের তুলনায় সহিংসতা কম হয়েছে।

‎দীর্ঘদিনের ভোটার অনাগ্রহ পুরোপুরি কাটেনি বলেও উল্লেখ করেন তিনি।

‎চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় ঘোষণা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অনিয়মের অভিযোগ তুললে তা প্রমাণের দায়িত্ব তারই।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো