Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রাম আদালত আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গ্রাম আদালত আইন, ২০০৬-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনে আইনটিকে সংবিধানবিরোধী ঘোষণা করে বাতিলের অনুরোধ জানানো হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রয়োগ সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিকভাবে সম্পৃক্ত জনপ্রতিনিধিদের হাতে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচারভার অর্পণ করা হলে ন্যায়বিচারের মৌলিক কাঠামো ক্ষুণ্ন হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর