Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশিয়া থেকে অস্ত্র কিনবে ইরান, ৫০০ মিলিয়ন ইউরোর গোপন চুক্তি ফাঁস

আর্ন্তজাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিন্যান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন ইউরোর (প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার) একটি গোপন অস্ত্র চুক্তি করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরান রাশিয়ার কাছ থেকে হাজার হাজার অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র (শোল্ডার-ফায়ারড মিসাইল) সংগ্রহ করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ডিসেম্বরে মস্কোতে এই চুক্তিটি সই হয়। লিক হওয়া রুশ নথির বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আগামী তিন বছরে রাশিয়া ইরানকে ৫০০টি ‘ভার্বা’ লঞ্চ ইউনিট এবং ২ হাজার ৫০০টি ‘৯এম৩৩৬’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এই সরবরাহ প্রক্রিয়া ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিনটি ধাপে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা ‘রসোবোরনএক্সপোর্ট’ এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মস্কো প্রতিনিধির মধ্যে এই আলোচনা সম্পন্ন হয়।

গত বছরের জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর জুলাই মাসে তেহরান আনুষ্ঠানিকভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থার অনুরোধ জানায়। যদিও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের সক্ষমতা কেবল কয়েক মাস পিছিয়ে গিয়েছিল।

ওমান সাগরে দুই দেশের নৌবাহিনীর যৌথ মহড়ার পরপরই এই চুক্তির খবর সামনে এলো। যদিও রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে, তবে এতে সরাসরি কোনো প্রতিরক্ষা বা যুদ্ধকালীন সহায়তার বাধ্যবাধকতা নেই।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর