Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশক্তি সহযোগিতা বাড়াতে আলোচনা করছে বাংলাদেশ ও রাশিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৩:০৬

বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধি দল।

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি এক লাখ কর্মী পর্যন্ত বাড়াতে আলোচনা করছে বাংলাদেশ ও রাশিয়া।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেন এবং তারা দ্রুততার সঙ্গে এ বিষয়ে কাজ করতে সম্মত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।

বর্তমানে প্রায় দশ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত আছেন। এ বিষয়ে উভয় পক্ষ শীঘ্রই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ একমত হয়েছে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। এ প্রসঙ্গে রাশিয়া আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

বিজ্ঞাপন

এই সফরকালে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী রহমান কৃষি ও স্বাস্থ্য খাতে এআই-এর প্রয়োগ বিষয়ে একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যাতে রুশ কর্তৃপক্ষ সম্মত হয়। রুশ কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে এবং বাংলাদেশে এআই-এর উৎকর্ষ প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী রহমান তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন এবং তার সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবির।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর