Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনায় দাদি-নাতনিকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৭:৪১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে সুজন ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা শনিবার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ঘটনার সঙ্গে গ্রেফতারকৃত মূল হোতা শরিফকে দ্রুত ফাঁসির কার্যকর করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত মূল হোতা শরিফুল ইসলাম শরীফকে ফাঁসির দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিহতরা হলেন- ঈশ্বরদী ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর