Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির স্থায়ী কমিটি থেকে মেজর হাফিজের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৫:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই দিন সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে বিএনপি দলীয় মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের সরকারে মন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্পিকার নির্বাচিত হওয়ায় সে পদ থেকেও তার পদত্যাগ করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো