Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরাকের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ০৮:৫২

মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কারের একটি ফাইল ছবি। রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইরাকের আকাশসীমায় একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরান যুদ্ধ তদারকি করছে মার্কিন বাহিনীর এই কমান্ড।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।

নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

উড়োজাহাজটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের একটি সম্ভাবনা রয়েছে।

চলমান ইরান যুদ্ধের শুরুর দিকে কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই সময় সেন্টকম জানিয়েছিল, কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছুড়ে এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়। এই যুদ্ধবিমানগুলোর ছয়জন ক্রুই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর