Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ০৯:২৭

একাধিক ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (১৪ মার্চ) কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, ‘শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়, এতে বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক সংকট শুরু হওয়ার পর থেকেই বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা চালু ছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর