Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৫:২৮

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী।

কুষ্টিয়া: জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি বলে মতপ্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন। এ বিষয়ে জাতীয় সংসদে জবাব দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং এর আলোকেই সামনে এগোতে চায়।’ তিনি বলেন, ‘ইমোশন ও আইন—দুটো বিষয়কে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

বিজ্ঞাপন

মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে খাল খনন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনের বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া–৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া–৪ আসনের সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি। সভায় বিএনপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর