Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-রাজশাহী-চট্টগ্রামসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৮:৫৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী-চট্টগ্রাম-জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও ৭টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

৭ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মো. মাসউদ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর