Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎লালমনিরহাট: ‎লালমনিরহাট জেলা শহরের ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
রোববার (২২ মার্চ) সকালে জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
‎
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী তিশা এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৮ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ ও বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
‎
‎হাসপাতালের ​কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের রংপুরে স্থানান্তর করা হয়েছে।
‎
​লালমনিরহাট সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মতিন জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অটোটি থানায় জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‎
‎এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর