Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, সর্তকতা সংকেত জারি

আর্ন্তজাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ০৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ ইসরায়েলে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (২৩ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। ধারণা করা হচ্ছে, হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত আটটি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নেওয়া হয়। সেখানকার মানুষকে শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) থেকে ইসরায়েলে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েলে প্রায়ই সতর্ক সংকেত বাজানো হচ্ছে। কারণ এলাকাটি এখন কেবল ইরানের ক্ষেপণাস্ত্র হামলারই নয় বরং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর