Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংসদ নির্বাচন ও গণভোটের প্রতিবেদন তৈরিতে রূপরেখা তৈরির তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৪:৫২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক বিষয়ের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রতিবেদন কীভাবে প্রস্তুত করা হবে, তার একটি প্রাথমিক রূপরেখা বা খসড়া আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎সোমবার (২৩ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই রূপরেখা জমা পড়ার পর কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মূল প্রতিবেদন তৈরির কাজ শুরু হবে।

‎উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হলে এই আসনের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি, যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-৬ আসনেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর