Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্ব পরিস্থিতির ওপর সরকার কড়া নজর রাখছে এবং দেশে বর্তমানে যে পরিমাণ তেলের মজুত রয়েছে তা দিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব।

মধ্যপ্রাচ্য সংকট বা যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই গ্রাহক পর্যায়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিজ্ঞাপন

এ ছাড়া ঈদের ছুটি শেষে অফিস-আদালত খোলায় এবং ২৬ মার্চের কুচকাওয়াজসহ অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি সামনে রেখে জ্বালানির চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর