Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে আহ্বান জ্বালানি মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৯:৪৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকা: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে গুজব ছড়িয়েছে পড়েছে। তাই দেশে হঠাৎ করেই বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। এ জন্য তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্টোল পাম্প পরিদর্শন করার সময় এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ করবেন না। অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াবেন না। চালকরা কেউ বাড়তি তেল মজুদ করবেন না।

এদিকে, জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতে দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে মোটরসোইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার ও জিপ-মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটারর পেট্রোল বা অকটেন এবং পিকআপ-লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার ও দূরপাল্লারবাস-ট্রাক-কাভার্ডভ্যান-কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল কিনতে পারবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর