Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ লাখ টাকা বেতনে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উপপরিচালক (গবেষণা) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপপরিচালক (গবেষণা)

কর্মস্থল: কলম্বো, শ্রীলঙ্কা

চাকরির মেয়াদ: তিন বছর

শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি বা তার বেশি। সামাজিক বিজ্ঞান বা মানবিক বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে নিম্নোক্ত বিষয়ে ডিগ্রিধারীদের:

  • কালচারাল স্টাডিজ
  • সামাজিক বিজ্ঞান
  • মানবিকবিদ্যা
  • প্রত্নতত্ত্ব
  • নৃতত্ত্ব
  • অ্যাসথেটিক স্টাডিজ

অভিজ্ঞতা:

সংস্কৃতি, শিল্প বা সামাজিক বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ১৫ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি ডিরেক্টর বা সমমানের পদে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান এবং ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।

বিজ্ঞাপন

বয়সসীমা: ৫২ বছরের নিচে।

বেতন-ভাতা: ১ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা (১ হাজার ৫৮০ দশমিক ৭০ মার্কিন ডলার)

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা https://saarcculture.org/ এই ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন;

আবেদনপত্র সার্ক সদস্যদেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিভাগের মাধ্যমে পাঠিয়ে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে:

Director (ESC)

SAARC Secretariat

কাঠমান্ডু, নেপাল।

প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার কপি, কাজের অভিজ্ঞতার বিবরণ ও অ–আত্মীয় দুজন রেফারির নাম, ঠিকানাসহ আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়, সরকারি বিভাগ, করপোরেশন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই তাঁদের প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ: ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর