Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এ জ্বালানি সরবরাহ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

এ ছাড়া ওমান থেকে এলপিজি নিয়ে আসা আরেকটি জাহাজ বুধবার (২৫ মার্চ) বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, এ মাসে তেল নিয়ে ১৭টি জাহাজ দেশে আসার কথা ছিল। এর আগে এসেছে আটটি। আজ এলো একটি।

ছয়টি জাহাজ পাইপলাইনে আছে। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চলছে। বিপিসি সাধারণত সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে থাকে। বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয় ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ আটটি দেশ থেকে।

বিজ্ঞাপন

পুজোয় চাই কাঁসার তৈজসপত্র
৯ অক্টোবর ২০২৬ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর