Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক শনিবার (২৮ মার্চ) কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ এর চিফ হুইপ মো. নূরুল ইসলাম-এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এসএম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৫০ ও ২৫১ বিধির বিষয়াবলি ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়; মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত সম্পর্কিত সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কাজের অগ্রগতি; শেরে-ই-বাংলা নগরে অবস্থিত (এমপি হোস্টেল) ১৫৬টি অফিস কক্ষের সংস্কার ও মেরামত; সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে (২৪ ঘণ্টা) চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন/সংযুক্তি প্রদান; মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটসমূহে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনসমূহের জন্য নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র তৈরি, মেরামত ও প্রয়োজনীয় সংস্কার করে যতদ্রুত সম্ভব প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান যেন ভালো হয়- সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণের জন্য গঠিত কমিটিকে সমাধানের লক্ষ্যে সুপারিশসহ আগামী ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন ও চিকিৎসা সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে কার্ডিয়াক চিকিৎসার প্রয়োজনীয় ডাক্তার পদায়ন, যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ অ্যাম্বুলেন্স ক্রয়, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন্য কোম্পানী থেকে ওষুধ ক্রয়ের সুপারিশ করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর