Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা, ১০০ শহরে বেজে উঠল সাইরেন

আর্ন্তজাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই আকস্মিক ও সমন্বিত হামলার ফলে ইসরায়েলের অন্তত ১০০টি শহরে একযোগে বিমান হামলার সাইরেন বা সতর্কসংকেত বেজে ওঠে।

রোববার (২৯ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যখন রকেট বর্ষণ শুরু করে, ঠিক সেই মুহূর্তেই ইরান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুই দিক থেকে আসা এই দ্বিমুখী হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ইসরায়েলি নাগরিকের নিহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের বন্দরনগরী হাইফার উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলার পর পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর