Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাবতলিতে ট্রাকচাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকার গাবতলী বেরিবাধে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশা আরোহী নুসরাত জাহান (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান মোহাম্মাদপুরে একটি হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করতেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামে।

হাসপাতালে নুসরাত জাহানের বাবা মো. সোহাগ মিয়া জানান, তাদের বাসা মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডে। গাবতলি আত্মীয়ের বাসা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। গাবতলী বেরিবাধে তাদের রিকশাটিকে অপর একটি ব্যাটারিচালিত রিকশা পিছন থেকে ধাক্কা দেয়। এতে নুসরাত রিকশা থেকে ছিটকে পড়ে যায়। তখনই দ্রুত গতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে নুসরাত।

বিজ্ঞাপন

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি দারুসসালাম থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর