Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৩:৩৫

ঢাকা: গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এক বার্তায় দূতাবাস জানায়, বুধবার (১ এপ্রিল) থেকে গ্রিসের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী এথেন্সসহ আত্তিকা, থেসালি, সেন্ট্রাল গ্রিস, ইভিয়া, পেলোপনেস এবং ডোডেকানিজ দ্বীপপুঞ্জ এলাকায় সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ এই সময়ে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার পাশাপাশি ঘণ্টায় ৮ থেকে ১০ বিউফোর্ট গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত স্থায়ী হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে, বজ্রপাতের সময় গাছ বা খোলা জায়গা এড়িয়ে চলতে এবং নিচু এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর