Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ০৮:১৫

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা: রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাড়ি থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করলেও ঠিক কোন মামলায় বা সুনির্দিষ্ট কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর তাকে পুনরায় স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর