Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানজুড়ে রেলপথ ও পরিবহণ অবকাঠামোয় হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১৯:৪১

কাশান শহরের একটি রেল সেতুতে হামলা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরপরই ইরানজুড়ে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ রেলপথ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহতের খবর পাওয়া গেছে।

গত কয়েক ঘণ্টায় ইরানের বিভিন্ন প্রান্তে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আধাসরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

কারাজ শহরটির একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সেখান থেকে আহত একজনকে উদ্ধারের ভিডিও প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোমে বেশ কিছু সড়ক সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র (প্রজেক্টাইল) নিক্ষেপ করা হয়েছে।

পূর্ব আজারবাইজানের তাবরিজ-তেহরান মহাসড়ক এবং খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালানো হয়েছে।

হামলার পর ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাবরিজ ও জানজান শহরের মধ্যকার প্রধান মহাসড়কটি বর্তমানে বন্ধ রয়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটির উভয় দিক থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হামলার কয়েক ঘণ্টা আগেই আইডিএফ ইরানি নাগরিকদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছিল।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, এই হামলা শুধু যোগাযোগ অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকা তথা বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর