Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই পেনাল্টিতে সমতা আর্সেনাল-অ্যাটলেটিকোর প্রথম লেগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১০:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াইয়ের পর ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। পেনাল্টি থেকে করা দুই গোলে ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই। এখন ফাইনালে ওঠা নির্ভর করছে দ্বিতীয় লেগের লড়াইয়ের ওপরই।

বুধবার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিক অ্যাতলেটিকো। তারা বল দখলে প্রায় ৫২ শতাংশ এগিয়ে থেকে ১৮টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্সেনাল ১১টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৪তম মিনিটে হুলিয়ান আলভারেজ দারুণ এক সুযোগ তৈরি করলেও তা রুখে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। কিছুক্ষণ পর মার্টিন ওডেগার্ডের শটও প্রতিপক্ষ রক্ষণে আটকে যায়।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পায় আর্সেনাল। বক্সের ভেতরে ফাউলের শিকার হন ভিক্টর গিওকেরেস এবং নিজেই স্পটকিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। মনিটর দেখে সিদ্ধান্ত নিশ্চিত করার পর স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান আলভারেজ। চলতি মৌসুমে এটি তার দশম চ্যাম্পিয়ন্স লিগ গোল।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি অ্যাতলেটিকো। আঁতোয়ান গ্রিজম্যানের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষদিকে আর্সেনালও পেনাল্টির দাবি তুলেছিল কিন্তু ভিএআর পর্যালোচনায় সেটা বাতিল হয়েছে। যাতে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। আগামী মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। ফাইনালের টিকিট নিশ্চিত হবে সেখানেই।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ওপার বাংলায় শাকিব-মিমির ‘তাণ্ডব’
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩

আরো

সম্পর্কিত খবর