Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, করতে চান না পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৬ ১৯:২৮

মমতা বন্দোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরও পদত্যাগ করতে চান না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলে এ ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। তার অভিযোগ, নির্বাচন কমিশন সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ফলাফল প্রভাবিত করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই নির্বাচনে তার দলের প্রকৃত প্রতিপক্ষ বিজেপি (ভারতীয় জনতা পার্টি) ছিল না, বরং তাদের প্রতিপক্ষ ছিল ‘নির্বাচন কমিশন’ নিজেই। তার ভাষ্য—‘নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রভাবেই নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

এ ছাড়াও, তার দাবি—এভাবেই মহারাষ্ট্র, হরিয়ানা এবং বিহারের নির্বাচনেও কারচুপি করা হয়েছে।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় মমতার অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাহুল গান্ধী বলেন, ‘পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে জনগণের রায় ‘চুরি’ করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।’

উল্লেখ্য, সাম্প্রতিক এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর